প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 30 Oct 2025, 12:47 PM
জ্যামাইকা তছনছ করে কিউবায় আঘাত হারিকেন মেলিসার
ক্যারিবীয় দ্বীপ জ্যামাইকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ধ্বংসযজ্ঞ চালানোর কয়েক ঘণ্টা পর কিউবায় আঘাত হেনেছে হারিকেন মেলিসা।
বুধবার ভোরের দিকে দ্বীপটিতে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) তথ্যানুসারে, ঘণ্টায় ১২০ মাইল (১৯৫ কিলোমিটার) বেগে প্রবাহিত বাতাস নিয়ে কিউবার পূর্বাঞ্চলের উপকূলে পৌঁছায় ঘূর্ণিঝড়টি।“প্রাণঘাতী জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, ভূমিধস এবং প্রবল বাতাসে ক্ষয়ক্ষতি ইতোমধ্যেই শুরু হয়েছে,” বলেছে তারা।
ঝড়ের আগেই কিউবার পূর্বাঞ্চল থেকে প্রায় ৭ লাখ ৩৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার কমিউনিস্ট দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল জনগণকে সতর্ক করে বলেছিলেন, “এই ঝড় ব্যাপক ক্ষতি করতে পারে।”তিনি উপকূলের কাছ থেকে সবাইকে নিরাপদে আশ্রয়ে সরে যেতেও আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিউ হোপের কাছে স্থলভাগে ওঠে মেলিসা। ঘণ্টায় ১৮৫ মাইল (২৯৫ কিলোমিটার) বেগে নিউ হোপের কাছে আঘাত হানে ৫ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড় মেলিসা।
কিউবার আঘাত হানার সময় ঝড়টি দুর্বল হয়ে ক্যাটাগরি ৩-এ নেমে আসে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...