প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Oct 2025, 8:36 AM
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া
“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজিদুল ইসলাম।
সূচনা বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন এবং উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ হালিম।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন,
কন্যাশিশুরা আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তাদের নিরাপত্তা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিটি কন্যাশিশু যেন নিজেকে স্বপ্ন দেখতে শেখে, আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে—এটাই আমাদের লক্ষ্য। কন্যাশিশুদের ক্ষমতায়ন মানেই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা তথ্যসেবা সহকারী জান্নাতুল মারিয়া, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার মিনু, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক শামীম শাহনেওয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক ফাতেমা আক্তার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...