...
শিরোনাম
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো ⁜ ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি ⁜ পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট ⁜ টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের ⁜ জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি ⁜ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ⁜ বিধ্বস্ত বিমানের ৩ পাইলটকে মুক্তির দাবি ইরানের ⁜ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তার পর কিয়েভে বিস্ফোরণের শব্দ : এএফপি ⁜ যে কারণে কলকাতার রাজপথে নামলেন জয়া ⁜ অভিনেত্রী রিধির আত্মহত্যা, গ্রেফতার হলেন প্রেমিক ⁜ সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান ⁜ মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস ⁜ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও ⁜ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম, ⁜ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ⁜ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ⁜ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া ⁜ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা? ⁜ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার ⁜ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Oct 2025, 12:53 PM

...
দেবিদ্বারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলাঃ প্রধান আসামি গ্রেফতার News Image

মোঃ আক্তার হোসেন

কুমিল্লার দেবিদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫

জনকে আসামী করে থানায় মামলা দায়ের পর শুক্রবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে প্রধান

আসামি শাহজাহান (৫০) কে গ্রেফতার করেছে। সে উপজেলার এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়ার)

মৃত শামসু মিয়ার ছেলে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় এশিয়ান টিভির

দেবিদ্বার প্রতিনিধি মোঃ নেসার উদ্দিন বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। এতে ৫ জনের নাম

উল্লেখ্যসহ ৩৫ জনকে আসামী করা হয়।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া)

গ্রামের বাসিন্দা ও দৈনিক আজকের কুমিল্লার সাংবাদিক সোহরাব হোসেন এর বসত বাড়ির

চলাচলের এক মাত্র রাস্তাটি পাকা দেয়াল নির্মাণ করে গত প্রায় এক মাস পূর্বে বন্ধ করে দেয়

পাশ^বর্তী শাহজাহান ও তার লোকজন। ওই ঘটনায় গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে সংবাদ

সংগ্রহে যায় স্থানীয় ৮ সাংবাদিক। সে সময় সাংবাদিকরা উটখাড়ার হাকিম মিয়ার চা

দোকানে বসে ঘটনার খোঁজ খবর নিচ্ছিল। এসময় সাংবাদিকদের উপস্থিতির সংবাদে উটখাড়া

সাহেব বাড়ির শাহজাহান(৫০) এর নেতৃত্বে প্রায় ২৫/৩০ জন দৌড়ে গিয়ে অতর্কিতভাবে

সশস্ত্র হামলা চালায়। সাংবাদিকরা তাদের উপর হামলার কারন জানতে চাইলে কোন জবাব না দিয়েই

তাদের বেধরক মারধরই করে এবং তাদের মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময়

হামলায় আহত হয় স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার ৮ সাংবাদিক। তাদের মধ্যে গুরতর আহত দৈনিক

দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি নেসার উদ্দিন, দৈনিক

ডাক প্রতিদিনের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন ও দৈনিক আজকের কুমিল্লা’র

প্রতিনিধি সোহরাব হোসেনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া

একই ঘটনায় সাংবাদিক সোহরাব হোসেনের পিতা মো. জাকির হোসেন(৫০)’র মাথা

ফাটিয়ে দেয়, সোহরাবের মা’ নার্গিস বেগম(৪২), স্ত্রী বৃষ্টি আক্তার(২০)’কে পিটিয়ে

মারাত্মক আহত করে এবং তার ছোট বোন রুমি আক্তার(১৮)’র হাত ভেঙ্গে দেয়।

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় এশিয়ান

টিভির দেবিদ্বার প্রতিনিধি মোঃ নেসার উদ্দিন বাদী হয়ে এলাহাবাদ পূর্বপাড়ার মৃত শামসু

মিয়ার ছেলে শাহজাহান(৫০), মফিজ মিয়ার ছেলে জসিম উদ্দিন(৩০), আবু হানিফের ছেলে

সাগর(২৫) ও মজলু(৩০) এবং আবদুল মজিদের ছেলে বিল্লাল (২৭) এর নাম উল্লেখ্য পূর্বক আরো

অজ্ঞাত ৩০ জনসহ ৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন, মামলা নাম্বার ২। শুক্রবার বিকালে

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আবু তাহের অভিযান চালিয়ে প্রধান আসামি শাহজাহান

(৫০) কে গ্রেফতার করেছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো

নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...

ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...

পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট

ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের

ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...

এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...

বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...

এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
➤ ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
➤ পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
➤ টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
➤ জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি
➤ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
➤ বিধ্বস্ত বিমানের ৩ পাইলটকে মুক্তির দাবি ইরানের
➤ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তার পর কিয়েভে বিস্ফোরণের শব্দ : এএফপি
➤ যে কারণে কলকাতার রাজপথে নামলেন জয়া
➤ অভিনেত্রী রিধির আত্মহত্যা, গ্রেফতার হলেন প্রেমিক
➤ সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান
➤ মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
➤ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
➤ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
➤ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
➤ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
➤ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
➤ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
➤ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার
➤ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir