প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Oct 2025, 11:03 AM
ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ৬০ বোতল স্কাফ সিরাপসহ যুবক আটক
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. আবু তাহের (২৬)। তিনি উপজেলার হরিমঙ্গল ডাকঘর এলাকার উত্তর তেতাভূমি গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)–এর শশীদল বিওপির নায়েব সুবেদার আবু বক্করের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ তেতাভূমি এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের কাছাকাছি সন্দেহজনকভাবে প্লাস্টিকের বস্তা হাতে হাঁটছিলেন আবু তাহের। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাঁকে ধাওয়া করে আটক করে।
পরে উপস্থিত লোকজনের সামনে বস্তা তল্লাশি করে ৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের লেবেলে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ লেখা ছিল।
বিজিবির দাবি, আটক যুবক সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প দামে মাদক সংগ্রহ করে কুমিল্লা শহরে নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদকবাহী এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত দিয়ে আসা এসব মাদক দেশের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই আমরা আটক করেছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...