প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Sep 2025, 8:24 AM
স্থবির হয়ে থাকা কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক
জাহিদ পাটোয়ারী
অর্থায়ন বন্ধের ফলে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের ছয় লেন প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। গত দুই বছর ধরে সংস্কার না হওয়ায় এই মহাসড়কজুড়ে তৈরি হয়েছে খানাখন্দ। এতে জনদুর্ভোগে পরিনত হয়েছে এই মহাসড়কটি। তীব্র যানজটে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থাকতে হচ্ছে যাত্রী ও চালকদের। ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও। এই দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে দ্রুত কুমিল্লার ৪০ কিলোমিটার অংশে ছয় লেন কাজ শুরু ও সংস্কারের দাবী জানিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছেন কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদ।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়ছারের এই স্মারক লিপি জমা দেয়া হয়।স্মারক লিপিতে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ১৩টি দাবী তোলে ধরা হয়। এর মধ্যে রয়েছে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ছয় লেনের কাজ দ্রুত শুরু করা। ছয়লেন কাজ শুরুতে বিলম্বিত হলে, দ্রুত সড়কের দুই পাশে ছয় ফিট করে সম্প্রসারন করতে হবে। এই সড়কে চলাচলকারী সকল চালকের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করতে হবে, লাইসেন্সবিহীন কেউ গাড়ী ড্রাইভ করতে পারবে না। সকল গাড়ীর ফিটনেস থাকতে হবে, ফিটনেসবিহীন গাড়ী চলতে পারবে না। সড়কে হাইওয়ে পুলিশ মোতায়েন করা এবং প্রতিদিন বিভিন্ন স্টেশনে চালকদের লাইসেন্স চেক করতে হবে। লাইসেন্সবিহীন চালক ধরা পড়লে আবশ্যই আইনগত ব্যবস্থাগ্রহণ করতে হবে। কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের বড় ষ্টেশন বা বাজারগুলিতে নিয়মিত ট্রাফিক পুলিশিং এর ব্যবস্থা করতে হবে। গাড়ীর স্পিড লিমিট নির্ধারণ করতে হবে। সড়কের নিকটবর্তী বাজার, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার দিতে হবে। সড়কের দুই পাশের একেবারে নিকটবর্তী ফুটপাত দখল করা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...