প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Sep 2026, 9:02 AM
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে দুটি মামলায় পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। পুলিশের পৃথক দল অভিযানগুলো পরিচালনা করে।
পুলিশ জানায়, শশীদল ইউনিয়নের শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগা সংলগ্ন হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কের পাশে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. জনি (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকার বাসিন্দা।
অন্যদিকে, দুটি মামলায় পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি আহাম্মেদ হৃদয় হাসান (২০)কে দক্ষিণ শশীদল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মনির হোসেন (২৬)কেও টাটেরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া দুলালপুর এলাকা থেকে মো. মনির এবং বড়ধুশিয়া এলাকা থেকে মো. আব্দুল হাকিম (২২)কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধেও আদালতের জিআর পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার, এএসআই মো. নুর-আল-আহসান, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী, এএসআই মো. কামরুজ্জামান, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মো. নাছির উদ্দিনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান ও আদালতের পরোয়ানা বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...