...
শিরোনাম
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜ চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’! ⁜ কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য ⁜ বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন ⁜ ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল ⁜ ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন ⁜ বুড়িচং ভারেল্লা উত্তরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান আলহাজ্ব হাফেজ নজির আহাম্মদ ⁜ চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার ⁜ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পরিদর্শন ⁜ দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা ⁜ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার ⁜ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা ⁜ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি ⁜ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান ⁜ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০ ⁜ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jul 2026, 12:18 AM

...
বিদ্যালয়ের মাঠ নিয়ে এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে বিএনপির সংবাদ সম্মেলন News Image
কাজী খোরশেদ আলম

কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এবং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক নির্মাণকে কেন্দ্র করে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিনকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় দৈনিক আমার দেশ-এ প্রকাশিত এমপির বাড়িতে যাতায়াতে শতবর্ষী স্কুলের মাঠে রাস্তা নির্মাণ শিরোনামের সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সেটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে বুড়িচং উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে ছিল। সেখানে নির্মাণসামগ্রী মজুদ, গাড়ি চালানোর প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছিল। বিষয়টি বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসন মাঠটি পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ নেয়। পরবর্তীতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খেলার পরিবেশ নিশ্চিত করতে মাঠের চারপাশে সীমানা প্রাচীর ও ওয়াকওয়ে নির্মাণকাজ শুরু হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দুই প্রতিষ্ঠানের সংযোগস্থলে একটি আরসিসি (ঢালাই) সড়ক নির্মাণ করা হয়েছে। এই সড়ক কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির ব্যক্তিগত সুবিধার জন্য নয়; বরং শিক্ষার্থী ও এলাকাবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই ছিল এর মূল উদ্দেশ্য।

বক্তারা বলেন, দৈনিক আমার দেশ-এ প্রকাশিত এমপির বাড়িতে যাতায়াতে শতবর্ষী স্কুলের মাঠে রাস্তা নির্মাণ শিরোনামটি বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসংগত। তাদের দাবি, সংশ্লিষ্ট এলাকায় সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিনের কোনো ব্যক্তিগত বাড়ি নেই। ফলে তার বাড়িতে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণের প্রশ্নই আসে না। প্রকৃত তথ্য গোপন করে একটি জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্পকে ব্যক্তিস্বার্থসংশ্লিষ্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

তারা আরও বলেন, বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করা, শিক্ষার্থীদের জন্য খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা এবং নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা এসবই জনস্বার্থে নেওয়া উন্নয়নমূলক উদ্যোগ। অথচ একটি স্বার্থান্বেষী মহল এসব কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার পাশাপাশি সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তথ্য যাচাই না করেই প্রকাশিত ওই সংবাদ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা দৈনিক আমার দেশ কর্তৃপক্ষের কাছে প্রকাশিত সংবাদের সংশোধনী প্রকাশের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যথাযথ তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, শিক্ষার্থীদের স্বার্থ, বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ এবং এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবেন এবং প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরতে কাজ চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া,জামাল হোসেন ও মো. মনির হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাজির মাহমুদ নাসির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...

চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’!
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...

কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...

বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...

বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...

ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...

মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...

ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে  " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...

বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী  উ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
➤ চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’!
➤ কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য
➤ বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন
➤ ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল
➤ ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন
➤ বুড়িচং ভারেল্লা উত্তরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান আলহাজ্ব হাফেজ নজির আহাম্মদ
➤ চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার
➤ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পরিদর্শন
➤ দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
➤ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার
➤ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা
➤ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি
➤ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান
➤ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir