প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jul 2026, 12:11 AM
স্কাউটস মানুষের জীবনকে শৃঙ্খলীত ও দায়িত্বশীল করে তোলে
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাংলাদেশ স্কাউটস এর ৭৩৮তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়। বুধবার (২৯জুলাই) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।
এসময় তিনি বলেন -
স্কাউটস শিক্ষার্থীসহ সকলের জীবনকে শৃঙ্খলীত ও দায়িত্বশীল করে তোলে।দীর্ঘ ১৫বছর যেহেতু মনোহরগঞ্জে স্কাউটস কার্যক্রম বন্ধ ছিলো। আমরা সবাইকে নিয়ে সুন্দর ভাবে শুরু করতে চাই।
এক্ষেত্রে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষকগণ স্ব স্ব প্রতিষ্ঠানে স্কাউটস কার্যক্রম শুরু করতে হবে।
তিনি বলেন -আমি ব্যক্তিগত জীবনেও এ সংগঠনটির সাথে জড়িত রয়েছি।যার মাধ্যমে শৃঙ্খলাসহ অনেক কিছু শিখেছি।
তাই আপনারাও স্কাউটস এর সাথে সম্পৃক্ত হয়ে, সংগঠনটিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন। পরে তিনি অনুষ্ঠানটি সুন্দর ভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সম্পাদক মো.আবদুর রাজ্জাক, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলার সম্পাদক মো.কুদরুত উল্লাহ, ট্রেজারার আসলাম মিয়া,বাংলাদেশ স্কাউটস মনোহরগঞ্জ উপজেলার সম্পাদক আবদুল আউয়াল,
উপজেলা স্কাউটস লিডার নুরুন্নবী সেলিম, স্কাউটস মনোহরগঞ্জ উপজেলার কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, কাব লিডার রোকেয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কাউটস মনোহরগঞ্জ উপজেলার কমিশনার বাবুল চন্দ্র দেবনাথ।
এতে অংশগ্রহণ করেন মনোহরগঞ্জ উপজেলার সকল স্কুল-কলেজ ও মাদরাসার প্রধান এবং স্কাউট শিক্ষকগণ।
সকাল ৯টায় শুরু হয়ে শেষ করেন বিকাল সাড়ে ৪টায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...