প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2026, 12:14 AM
কুমেকের সেই চিকিৎসককে মনপুরায় বদলি
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সেই রেডিওলজিস্ট ডা. শিব্বির আহমেদকে ভোলার মনপুরায় বদলি করা হয়েছে। গত ২২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বদলি করা হয়। রোববার (২৬ জুলাই) বিষয়টি জানা যায়।
এর আগে রুপসী বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে এই রেডিওলজিস্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
রোববার (২৬ জুলাই) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহজাহান রুপসী বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শিব্বির আহমেদ কুমেক হাসপাতালে অফিস চলাকালীন রোগীদের পরীক্ষা-নিরীক্ষা না করে বেসরকারি হাসপাতালে সময় দেন বলে অভিযোগ উঠে। পরে সরেজমিনে অভিযোগের সত্যতা মেলে।
এ সময় নাম প্রকাশ না করার শর্তে রেডিওলজি অ্যান্ড অ্যামেজিং বিভাগে একাধিক ব্যক্তি জানান, ডা. শিব্বির আহমেদ বেশির ভাগ সময় সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে হসপিটালে আসেন। এরপর হাজিরা দিয়েই তিনি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার গিয়ে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেন। পুনরায় সাড়ে ১০টার হাসপাতালে প্রবেশ করে কয়েকজন রোগী দেখে আবারও প্রাইভেটে গিয়ে রোগী দেখেন। এভাবে গত দেড় বছর যাবত তিনি প্রতিদিন ৫ থেকে ৭ বার ডিউটি রেখে ডায়াগনস্টিক সেন্টারে যান। বিষয়টি হাসপাতালে এখন ওপেন সিক্রেট। তিনি কুমিল্লার স্থানীয় বাসিন্দা হওয়ায় হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান।
এ বিষয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহজাহান বলেন, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টি আমলে নিয়ে ডা. শিব্বির আহমেদকে শোকজ করা হয়। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে আবারও শোকজ করা হয়। এতে তিনি একই জবাব দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তারাও তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...