...
শিরোনাম
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন ⁜ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী ⁜ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ⁜ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত ⁜ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ⁜ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা ⁜ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান ⁜ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি ⁜ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ⁜ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা ⁜ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার ⁜ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির ⁜ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2026, 12:05 AM

...
কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন ৩০ জুলাই: প্রচারণায় সরব প্রার্থীরা News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৬ জুলাই: আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, মোবাইল ফোনে যোগাযোগ এবং বার্তা পাঠিয়ে ভোট প্রার্থনা করছেন।

এবারের নির্বাচনে মোট ১৭টি পদের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় এন কে রিপন টানা তৃতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। বাকি ১৬টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী এনামুল হক ফারুক, মো. নজরুল ইসলাম দুলাল এবং মোহাম্মদ সহীদ উল্লাহ মিয়াজী। সহ-সভাপতি পদে রয়েছেন মো. রফিকুল ইসলাম, তাওহীদ হোসেন মিঠু, মোতাহার হোসেন মাহবুব, মাহমুদ আলম ও সাদিক হোসেন মামুন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমতিয়াজ আহমেদ জিতু ও মো. জাহিদ হাসান। সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী দেলোয়ার হোসাইন আকাইদ এবং  বাহার উদ্দিন রায়হান। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. সেলিম রেজা মুন্সী ও হুমায়ুন কবীর জীবন।

অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহ আল শফি ও সিরাজুল ইসলাম চৌধুরী। দপ্তর সম্পাদক পদে জাহিদুর রহমান ও ওমর ফারুকী তাপস, পাঠাগার সম্পাদক পদে হাবিবুর রহমান খান ও জি. এম. জামাল উদ্দিন দামাল, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে মোহাম্মদ নেকবর হোসেন ও মো. আসিফ হোসাইন মান্না এবং সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে মনির হোসেন ও দিলীপ মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া নির্বাহী সদস্যের পাঁচটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জসিম উদ্দিন কনক, এইচ. এম. জাকারিয়া মানিক, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মামশাদ কবীর, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, খালেদ সাইফুল্লাহ, ইয়াসমিন রীমা ও মোহাম্মদ সহীদ উল্লাহ।

প্রেস ক্লাবের মোট সদস্য ভোটার সংখ্যা ৭০ জন।

এদিকে শনিবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নির্বাচন কমিশনাররা আগামী ৩০ জুলাইয়ের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহণ এবং ভোটারদের দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

নির্বাচন কমিশনের আহ্বায়ক আলহাজ শাহ মো. আলমগীর খান, নির্বাচন কমিশনার বদরুল হুদা জেনু এবং আবুল হাসানাত বাবুল নির্বাচন-সংক্রান্ত বক্তব্য দেন।

প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন ও সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান। সভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।

সভার শুরুতে প্রয়াত সদস্য এবং সদস্যদের প্রয়াত পিতা-মাতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অর্থ সম্পাদক তাওহীদ হোসেন মিঠু বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।

বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন নীতিশ সাহা, মো. রফিকুল ইসলাম মীর, শাহ আলম, মো. সহীদ উল্লাহ, মোহাম্মদ নজরুল ইসলাম, মহিউদ্দিন মোল্লা, সাঈদ মাহমুদ পারভেজ, মোতাহার হোসেন মাহবুব, মোহাম্মদ শহীদ উল্লাহ মিয়াজী, হুমায়ুন কবীর জীবন, মো. আব্দুর রহমান, মো. ফিরোজ মিয়া, শাহ আল শফি, এইচ. এম. জাকারিয়া মানিক এবং সাদিক হোসেন মামুন।

বক্তারা প্রেস ক্লাবের সংবিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনা, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি  চুরি
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি

অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...

কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...

বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...

কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...

কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...

জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...

এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...

বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত

বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায়  লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
➤ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
➤ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
➤ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
➤ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
➤ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
➤ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা
➤ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান
➤ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি
➤ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০
➤ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
➤ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা
➤ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার
➤ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
➤ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির
➤ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir