...
শিরোনাম
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ছুড়ে সরাল পুলিশ ⁜ মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ ⁜ বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ⁜ কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা ⁜ কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের ⁜ মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার ⁜ রোগী নয়, অ্যাম্বুলেন্সে যাচ্ছিল ১৬ লাখ টাকার মাদক ⁜ একুশে পদক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে করার দাবি ⁜ কিস্তি বকেয়া থাকায় নারী গ্রাহককে পুলিশে দিল এনজিও কর্মকর্তা ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন, প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ ⁜ আওয়ার লেডি অব ফাতিমা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কুমিল্লার যাত্রা শুরু ⁜ কুমিল্লায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ নগরীতে ইসলামি মূল্যবোধ নতুন শিক্ষাঙ্গন ব্যাংকার্স মডেল স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা ⁜ মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ⁜ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি ⁜ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা ⁜ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার ⁜ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন ⁜ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jul 2026, 8:41 AM

...
কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ News Image
অশোক বড়ুয়া
কুমিল্লা জেলায় ডেঙ্গু ও হাম—উভয় রোগের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুন মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে হাম রোগেও আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত জুন মাসে সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ১৯২ জন। চলতি জুলাই মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৭ জন ডেঙ্গু রোগী।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৯২ জন। এর মধ্যে ৪৯৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

বর্তমানে জেলার পাঁচটি উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। উপজেলাগুলো হলো—ব্রাহ্মণপাড়া, দাউদকান্দি, দেবিদ্বার, হোমনা ও মেঘনা।

অন্যদিকে, জেলায় হাম রোগের সংক্রমণও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৫ জন। তাদের মধ্যে পরীক্ষায় ৫৩৭ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে।

হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জন সন্দেহজনক এবং একজন নিশ্চিত হাম রোগী ছিলেন।

গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম রোগে আক্রান্ত ৩৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন সন্দেহজনক এবং ১৫ জন নিশ্চিত হাম রোগী।

এ পর্যন্ত হাম রোগে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৬৯১ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৫৭৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন আরও ২৪ জন।

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু ও হাম প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ছুড়ে সরাল পুলিশ
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস...

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আবারো আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করেন পো...

মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ
মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ

​​​আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষ...

বুড়িচংয়ে মোটর সাইকেল  দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

মো.জাকির হোসেন। সোমবার ২ নভেম্বর দুপুরে  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের  কুমিল্লার বুড়িচং উপ...

কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে  হয়রানি, দালালের জালে রোগীরা
কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা

জাহিদ পাটোয়ারীচিকিৎসা নিতে এসে ভোগান্তির শেষ নেই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে। বহির্বিভাগ...

কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের
কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাক চাপায় বয়স ১০ বছরের এক শিশুর...

মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

কাজী নজরুল ইসলাম চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ছুড়ে সরাল পুলিশ
➤ মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ
➤ বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
➤ কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা
➤ কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের
➤ মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
➤ রোগী নয়, অ্যাম্বুলেন্সে যাচ্ছিল ১৬ লাখ টাকার মাদক
➤ একুশে পদক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে করার দাবি
➤ কিস্তি বকেয়া থাকায় নারী গ্রাহককে পুলিশে দিল এনজিও কর্মকর্তা
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন, প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ
➤ আওয়ার লেডি অব ফাতিমা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কুমিল্লার যাত্রা শুরু
➤ কুমিল্লায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ নগরীতে ইসলামি মূল্যবোধ নতুন শিক্ষাঙ্গন ব্যাংকার্স মডেল স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা
➤ মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
➤ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি
➤ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা
➤ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
➤ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন
➤ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir