প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jul 2026, 10:17 AM
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি
নিজ¯^ প্রতিবেদক
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক একাডেমি পরিদর্শন করেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারি | এ সময় তিনি হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং একাডেমির সার্বিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন| পরিদর্শনকালে তিনি একাডেমির বিভিন্ন শ্রেণিকক্ষ, মক্তব কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং পরিচালন ব্যবস্থা ঘুরে দেখেন| পরে একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোহাম্মদ কোরবান আলী-এর সঙ্গে দেশের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ও আধুনিক শিক্ষার সমš^য়, শিক্ষার গুণগত
মান উন্নয়ন এবং দক্ষ শিক্ষক ˆতরির প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন| আলোচনায় ভবিষ্যতে হাসানাহ ফাউন্ডেশন এবং আফরিন জাহান ইসলামিক
একাডেমি-এর মধ্যে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার আশ^া ব্যক্ত করেন| পরিদর্শনের সময় ড. মিজানুর রহমান আজহারি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ের লেখার খাতা ও শিক্ষা-উপকরণ উপহার প্রদান করেন| পাশাপাশি তিনি একাডেমির ফাউন্ডার হেন্ড বুকের এর জন্য একটি &য়ঁড়ঃ;শুভেচ্ছা বাণী প্রদান
করেন, যা প্রতিষ্ঠানের জন্য একটি মূল্যবান দলিল হিসেবে সংরক্ষিত থাকবে| সফরের এক পর্যায়ে তিনি প্রতিষ্ঠাতার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
করেন এবং পরিবারের প্রয়াত সদস্যদের জন্য দোয়া করেন| এ প্রসঙ্গে আফরিন জাহান ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা ও
চেয়ারম্যান হাজী মোহাম্মদ কোরবান আলী জানান, ড. মিজানুর রহমান আজহারির এই মূল্যবান সফর আমাদের একাডেমির জন্য একটি অনুপ্রেরণার
অধ্যায়| তাঁর দিকনির্দেশনা, শিক্ষা-ভাবনা এবং শুভেচ্ছা আমাদের ভবিষ্যৎপরিকল্পনাকে আরও সমৃদ্ধ করবে| আমরা আশা করি, ভবিষ্যতে শিক্ষক উন্নয়ন ও
মানসম্মত ইসলামিক শিক্ষা বিস্তারে পারস্পরিক সহযোগিতার আরও সুযোগ সৃষ্টি হবে| পরিদর্শন শেষে ড. মিজানুর রহমান আজহারি একাডেমির সার্বিক
সফলতা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...