প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 19 Jul 2026, 9:34 PM
পরিবেশবাদীদের নিন্দার মুখে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো
বিশ্বকাপকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি পরিবেশগত প্রভাব নিয়েও তীব্র বিতর্ক শুরু হয়েছে| সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো| জার্মান সাময়িকী ডার স্পাইজেল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ^কাপ চলাকালে বিভিন্ন ম্যাচে উপস্থিত থাকতে গিয়ে ইনফান্তিনো প্রাইভেট জেটে এতটাই ভ্রমণ করেছেন, যা পৃথিবীকে দুইবার প্রদক্ষিণ করার সমান| প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালে ইনফান্তিনো ৯৩ হাজার ৫২৪ কিলোমিটার প্রাইভেট জেটে ভ্রমণ করেছেন| এর ফলে প্রায় ৮১৩ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে| তুলনা হিসেবে প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের একজন সাধারণ নাগরিক বছরে গড়ে ১২ মেট্রিক টন নির্গত করেন| অথচ ইনফান্তিনো মাত্র কয়েক ঘণ্টার একটি প্রাইভেট জেট ভ্রমণেই সেই পরিমাণ নির্গমন ঘটিয়েছেন| এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কাতারের দোহায় তার দুটি দীর্ঘ দূরত্বের ফ্লাইটের হিসাবও এই মোট নির্গমনের মধ্যে ধরা হয়নি| প্রতিবেদন বলছে, বিশ^কাপ চলাকালে শুধু ইনফান্তিনোই নন, সামগ্রিকভাবে প্রাইভেট জেট ব্যবহারের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে| বিশ্লেষণ প্রতিষ্ঠান উইংএক্স টুর্নামেন্ট শুরুর আগেই পূর্বাভাস দিয়েছিল, বিশ^কাপ উপলক্ষে অতিরিক্ত ৭৩ হাজার ২০০টি ফ্লাইট পরিচালিত হবে| অন্যদিকে, প্রাইভেট জেট সেবাদাতা প্রতিষ্ঠান নেটজেটস এবং সেন্টিয়েন্ট জেট-ও জানিয়েছে, বিশ^কাপের ম্যাচগুলোকে ঘিরে তাদের সেবার চাহিদা ছিল নজিরবিহীন| বিমান চলাচল বিশেষজ্ঞ হাইনরিশ গ্রসবোঙ্গার্ট বলেন, ‘এর আগে আমরা কখনো এমন পরিস্থিতি দেখিনি|’ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় অনুষ্ঠিত এই বিশ^কাপ শুরুর আগেই পরিবেশবাদী সংগঠনগুলো ফিফার কঠোর সমালোচনা করেছিল| গ্রিনপিস এই বিশ^কাপকে ‘টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে জলবায়ু-বিধ্বংসী বিশ^কাপ’ বলে আখ্যা দেয়| তাদের মতে, এবার অংশগ্রহণকারী দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ম্যাচের সংখ্যাও বেড়েছে, আর সেটিই বিশ^কাপের কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে| ফলে মাঠের উত্তেজনার পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতা নিয়েও এবার নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ফিফা এবং এর সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...