...
শিরোনাম
ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ ⁜ কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা ⁜ আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট ⁜ বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ ⁜ সেবার বিশ্বকাপ জিতে কেঁদেছিলেন মেসি, এবার কাঁদলেন হেরে ⁜ লাল ঢেউয়ে ভেসে গেল আকাশি-সাদা ⁜ গোল্ডেন বুট জয় করলেন এমবাপ্পে ⁜ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি ⁜ টমসমব্রিজ সড়কের গলার কাঁটা সরল তিন দশক পর ⁜ কুমিল্লা জিলা স্কুলের ৩২ ছাত্র পেলো এ্যালামনাই শিক্ষাবৃত্তি ⁜ সময় ও ব্যয় বাড়ে; শেষ হয় না সেতুর কাজ ⁜ কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৭১২, বহিষ্কার এক ⁜ বাঞ্ছারামপুরে বিলে গোসল করতে যেয়ে শিশুর মৃত্যু। এলাকায় শোকের মাতম। ⁜ চাকরিরত অবস্থায় মৃত্যু: কুসিক কর্মী বাবুলের পরিবারকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার ⁜ সামান্য বৃষ্টিতেই বেহাল ব্রাহ্মণপাড়া প্রধান সড়ক, ১৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি ⁜ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনায় সিক্ত ইউএনও মাহমুদা জাহান ⁜ বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখমের অভিযোগ ⁜ হোমনায় নিবন্ধন না থাকায় ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ! ⁜ রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 19 Jul 2026, 9:32 PM

...
৯৯ বছরেও এমন লজ্জার হার হারেনি ফ্রান্স News Image

বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে শুধু ব্রোঞ্জ পদকই হাতছাড়া করেনি ফ্রান্স| ম্যাচটি দেশটির ফুটবল ইতিহাসেও লিখে দিয়েছে এক বিব্রতকর অধ্যায়| প্রায় এক শতাব্দী পর প্রথমবারের মতো কোনো ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজম করেছে লে ব্লুরা| মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় থমাস টুখেলের ইংল্যান্ড| তৃতীয় মিনিটে ডেকলান রাইসের দুর্দান্ত দূরপাল্লার গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা| এরপর ১৮ মিনিটে কর্নার থেকে এজরি কনসা ব্যবধান দ্বিগুণ করেন| ৩৭ ও ৪৫+১ মিনিটে বুকায়ো সাকার জোড়া গোলে বিরতিতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড| ফরাসি সংবাদমাধ্যম ও পরিসংখ্যান অনুযায়ী, ১৯২৭ সালের পর এই প্রথম কোনো ম্যাচের প্রথমার্ধে চার গোল হজম করল ফ্রান্স| জাতীয় দলের ১৯০৪ সালে যাত্রার পর থেকে ৯০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি| সবশেষ ১৯২৭ সালের ১২ জুন বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে বিরতির আগেই ছয় গোল হজম করেছিল ফ্রান্স| সেদিন হাঙ্গেরি শেষ পর্যন্ত ১৩-১ ব্যবধানে জয় পেয়েছিল| ম্যাচটির প্রথমার্ধেই ১৭, ২৫, ২৬, ৩০, ৩২ ও ৪১ মিনিটে ছয়বার জালের দেখা পায় হাঙ্গেরি| সেই ১৩-১ হার এখনো ফ্রান্সের ইতিহাসের তৃতীয় বৃহত্তম পরাজয়| তাদের সবচেয়ে বড় দুটি হার আরও পুরোনো- ১৯০৮ অলিম্পিকে ডেনমার্কের কাছে ১৭-১ এবং ১৯০৬ সালে ইংল্যান্ডের অপেশাদার দলের কাছে ১৫-০| ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চার গোল হজমের আগেই আরেকটি দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছিল| প্রথমার্ধে তিন গোল হজম করার ঘটনাও ফ্রান্সের ক্ষেত্রে প্রায় ৬৯ বছর পর ঘটেছে| সর্বশেষ ১৯৫৭ সালের ২৭ নভে¤^র ওয়ে¤^লিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে বিরতির আগেই ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ফরাসিরা| সেদিন টমি টেইলর জোড়া গোল এবং ববি রবসনের এক গোলে ইংল্যান্ড শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জয় পায়| বিশ^কাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসেও এর আগে কখনো প্রথমার্ধে চার গোল হজম করেনি ফ্রান্স| ফলে ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি শুধু সাম্প্রতিক নয়, বিশ^কাপ ও ইউরোর ইতিহাসেও তাদের সবচেয়ে বাজে প্রথমার্ধগুলোর একটি হয়ে থাকবে| তবে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফ্রান্স| কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেন, একটি গোল করানও| ব্র্যাডলি বারকোলা ও উসমান দে¤ে^লেও গোল করেন| একসময় ব্যবধান ৪-৩-এ নামিয়ে এনে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল দিদিয়ের দেশমের দল| কিন্তু বুকায়ো সাকার হ্যাটট্রিক পূর্ণ করা পেনাল্টি এবং যোগ করা সময়ে জুদ বেলিংহামের গোল ফ্রান্সের সব আশা শেষ করে দেয়| শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে হেরে বিশ^কাপ শেষ করতে হয় লে ব্লুদের| সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই লজ্জার রেকর্ডটি গড়ে উঠল দিদিয়ের দেশমের বিদায়ী ম্যাচেই| ২০১২ সাল থেকে ফ্রান্সের দায়িত্বে থাকা এই কোচের অধীনে দলটি ২০১৮ সালে বিশ^কাপ জিতেছিল এবং ২০২২ সালে হয়েছিল রানার্সআপ| কিন্তু ১৪ বছরের সফল অধ্যায়ের শেষটা হলো প্রায় এক শতাব্দীর সবচেয়ে বাজে রক্ষণাত্মক প্রথমার্ধের তিক্ত স্মৃতি নিয়ে|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ
ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ

লিওনেল মেসির ‘লাস্ট ড্যান্স’-এ বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ পর্যন্ত অধরাই থেকে গেল। একপেশে ম্যাচে আর্জে...

কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা
কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা

ইবোলার বিস্তার ঠেকাতে কানাডায় প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার আওতায়,...

আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট
আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়েছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। তবে ফ...

বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ
বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে নীতিগ...

সেবার বিশ্বকাপ জিতে কেঁদেছিলেন মেসি, এবার কাঁদলেন হেরে
সেবার বিশ্বকাপ জিতে কেঁদেছিলেন মেসি, এবার কাঁদলেন হেরে

শেষটা আর রূপকথার মতো হলো না। আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ উপহার দিয়ে বিদায় নেওয়ার স্বপ্ন অপূর্ণই...

লাল ঢেউয়ে ভেসে গেল আকাশি-সাদা
লাল ঢেউয়ে ভেসে গেল আকাশি-সাদা

রেফারির শেষ বাঁশি বাজতেই উৎসবে মেতে ওঠেন স্পেনের ফুটবলাররা। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে লা ফুরি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ
➤ কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা
➤ আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট
➤ বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ
➤ সেবার বিশ্বকাপ জিতে কেঁদেছিলেন মেসি, এবার কাঁদলেন হেরে
➤ লাল ঢেউয়ে ভেসে গেল আকাশি-সাদা
➤ গোল্ডেন বুট জয় করলেন এমবাপ্পে
➤ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
➤ টমসমব্রিজ সড়কের গলার কাঁটা সরল তিন দশক পর
➤ কুমিল্লা জিলা স্কুলের ৩২ ছাত্র পেলো এ্যালামনাই শিক্ষাবৃত্তি
➤ সময় ও ব্যয় বাড়ে; শেষ হয় না সেতুর কাজ
➤ কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৭১২, বহিষ্কার এক
➤ বাঞ্ছারামপুরে বিলে গোসল করতে যেয়ে শিশুর মৃত্যু। এলাকায় শোকের মাতম।
➤ চাকরিরত অবস্থায় মৃত্যু: কুসিক কর্মী বাবুলের পরিবারকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
➤ সামান্য বৃষ্টিতেই বেহাল ব্রাহ্মণপাড়া প্রধান সড়ক, ১৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি
➤ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনায় সিক্ত ইউএনও মাহমুদা জাহান
➤ বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখমের অভিযোগ
➤ হোমনায় নিবন্ধন না থাকায় ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ!
➤ রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir