প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 19 Jul 2026, 9:25 PM
না ফেরার দেশে কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স| ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় তাকে| তার প্রয়াণে ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া| সাবেক-বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় শ্রদ্ধা জানাচ্ছেন প্রিয় স্যার গ্যারিকে| আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারটা আগে থেকেই স্যার গ্যারির নামে নামকরণ করে রেখেছে আইসিসি| ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়| সেই বিষয়টিই মনে করে দিয়ে শোকবার্তা দিয়েছেন আইসিসি সভাপতি জয় শাহ| জয় শাহ জানিয়েছেন, ‘বিশ^ ক্রিকেটের মহীরুহ এবং সত্যিকারের ক্রীড়া কিংবদন্তি স্যার গারফিল্ড ‘গ্যারি’ সোবার্সের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত| তার অতুলনীয় সাফল্য এবং খেলার প্রতি তার অবিস্মরণীয় অবদান বিশ^জুড়ে প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে| তার পরিবার, বার্বাডোজের জনগণ এবং আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের প্রতি আমার আন্তরিক সমবেদনা| আইসিসি তার নামে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার পুরস্কারটির নামকরণ করে তার কীর্তিকে বহু আগেই ¯^ীকৃতি দিয়েছে| তার আত্মা চিরশান্তি লাভ করুক|’ ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতেই ৩৬৫ রানের হার না মানা এক ইনিংস খেলেছিলেন গ্যারি সোবার্স| প্রথম সেঞ্চুরিতে এত বড় ইনিংস খেলার ইতিহাস আর কারও নেই| সবচেয়ে কম বয়সে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড হিসেবে এখনও টিকে আছে এই ইনিংস| ৩৬ বছর টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডও ছিল| পরে ১৯৯৪ সালে সেই রেকর্ড ভেঙে ৩৭৫ রানের ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস...
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আবারো আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করেন পো...
মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষ...
বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
মো.জাকির হোসেন। সোমবার ২ নভেম্বর দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপ...
কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা
জাহিদ পাটোয়ারীচিকিৎসা নিতে এসে ভোগান্তির শেষ নেই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে। বহির্বিভাগ...
কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাক চাপায় বয়স ১০ বছরের এক শিশুর...
মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলে...