প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2026, 9:39 AM
কুমিল্লায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা তথ্য অফিসের জনসচেতনতামূলক প্রচার জোরদার,
কুমিল্লা, ১৭ জুলাই’ ২০২৬
অতিবৃষ্টি ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পাশাপাশি জেলা তথ্য অফিস,
কুমিল্লা সরকারের গৃহীত পদক্ষেপ, আগাম সতর্কবার্তা এবং জনসচেতনতামূলক বার্তা জনগণের
দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করছে|
মাঠপর্যায়ে মাইকিং, স্থানীয় ও জাতীয় গণমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বন্যার পূর্ব
প্রস্তুতি, নিরাপদ আশ্রয় গ্রহণ, বিশুদ্ধ পানি ব্যবহার, ¯^াস্থ্যবিধি অনুসরণ, ডেঙ্গু ও ডায়রিয়া
প্রতিরোধ, সাপের কামড় ও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা
নিয়মিত প্রচার করা হচ্ছে|
সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু রয়েছে এবং ৫৫৯টি বন্যা
আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে| সরকারি মজুদে ১শ’ মেট্রিক টন চাল, ৫লক্ষ টাকা সংরক্ষিত রয়েছে|
একই সঙ্গে পরিস্থিতির অবনতি হলে দ্রুত সহায়তা নিশ্চিত করতে অতিরিক্ত ত্রাণসামগ্রীর চাহিদা
সংশিষ্ট মন্ত্রণালয়ে অগ্রিম প্রেরণ করা হয়েছে|
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার পর্যবেক্ষণাধীন নদ-নদীর পানির স্তর
বৃদ্ধি পেলেও কোনো স্টেশনেই পানি বিপদসীমা অতিক্রম করেনি| অপরদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের
তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় জেলায় ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়নি এবং আবহাওয়া পরিস্থিতি
নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে|
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস সকলকে গুজব বা বিভ্রান্তিকর তথ্য পরিহার করে শুধুমাত্র সরকারি তথ্যের ওপর
নির্ভর করার আহ্বান জানিয়েেেছ| একই সঙ্গে প্রয়োজন দেখা দিলে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে
যাওয়ার এবং জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানানো
হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...