...
শিরোনাম
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ছুড়ে সরাল পুলিশ ⁜ মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ ⁜ বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ⁜ কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা ⁜ কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের ⁜ মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার ⁜ রোগী নয়, অ্যাম্বুলেন্সে যাচ্ছিল ১৬ লাখ টাকার মাদক ⁜ একুশে পদক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে করার দাবি ⁜ কিস্তি বকেয়া থাকায় নারী গ্রাহককে পুলিশে দিল এনজিও কর্মকর্তা ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন, প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ ⁜ আওয়ার লেডি অব ফাতিমা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কুমিল্লার যাত্রা শুরু ⁜ কুমিল্লায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ নগরীতে ইসলামি মূল্যবোধ নতুন শিক্ষাঙ্গন ব্যাংকার্স মডেল স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা ⁜ মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ⁜ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি ⁜ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা ⁜ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার ⁜ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন ⁜ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2026, 9:31 AM

...
৩২ বছরের কর্মজীবন শেষে বর্ণিল সংবর্ধনা পেল চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকা News Image

এমরান হোসেন বাপ্পি

দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণকারী কালিকসার-দুর্গাপুর সরকারি

প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস-কে সংবর্ধনা দিয়েছে

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা| বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত

আবেগঘন এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ

নেন|

উল্লেখ্য, গত ১৫ জুলাই সরকারি চাকরি থেকে আনুষ্ঠানিক ভাবে অবসর গ্রহণ করেন জান্নাতুল

ফেরদৌস| তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ

সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়|

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাহজালাল সুমন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক

সহকারী শিক্ষক ও দুর্গাপুর গ্রামের কৃতী সন্তান জয়নাল আবেদীন মাস্টার| প্রধান অতিথি ছিলেন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র সূত্রধর| এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-

শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন|

অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ সফিউল্লাহ, মাওলানা মাসুদুল হক, ডা. মাঈন উদ্দিন মাসুদ, আবুল কালাম

আজাদ রাসেল, আবুল কালাম আজাদ ও ইদ্রিস ফরাজী বাবলু| শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের

সাবেক সহকারী শিক্ষক পঙ্কজ কুমার ভূমিক| বক্তারা বলেন, জান্নাতুল ফেরদৌস একজন নিষ্ঠাবান, সৎ ও

মানবিক শিক্ষক হিসেবে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন| তাঁর

কর্মনিষ্ঠা ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে|

প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র সূত্রধর বলেন, &য়ঁড়ঃ;শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি

একটি মহান ব্রত| জান্নাতুল ফেরদৌস ম্যাডাম তাঁর ৩২ বছরের কর্মজীবনে জ্ঞানের যে আলো ছড়িয়ে

দিয়েছেন, তা বহুদিন ধরে শিক্ষার্থীদের পথ দেখাবে|&য়ঁড়ঃ;

সভাপতির বক্তব্যে জয়নাল আবেদীন মাস্টার বলেন, &য়ঁড়ঃ;তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন

করেছেন| এলাকার শিক্ষার প্রসারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে|&য়ঁড়ঃ;

সংবর্ধনার জবাবে আবেগাপ্লুত কণ্ঠে জান্নাতুল ফেরদৌস বলেন, &য়ঁড়ঃ;বিদ্যালয়, সহকর্মী ও শিক্ষার্থীদের

সঙ্গে আমার যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে, তা কখনো শেষ হওয়ার নয়| দীর্ঘ কর্মজীবনে সবার যে

ভালোবাসা পেয়েছি, সেটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি|&য়ঁড়ঃ;

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকার কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়| একপর্যায়ে আবেগঘন

পরিবেশের সৃষ্টি হলে উপস্থিত অনেকেই অশ্রুসজল হয়ে পড়েন| পরে প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ের পক্ষ

থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় এবং বিভিন্ন স্মারক উপহার তুলে দেওয়া হয়|

অনুষ্ঠানের শেষ পর্বে এক ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে বিদায়ী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে

মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁর নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়| শোভাযাত্রায় প্রাক্তন ছাত্র-ছাত্রী,

শিক্ষক-শিক্ষিকা, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও বর্ণিল করে

তোলে| ভালোবাসা ও শ্রদ্ধার এই ব্যতিক্রমী বিদায় একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের প্রতি সমাজের

কৃতজ্ঞতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ছুড়ে সরাল পুলিশ
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস...

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আবারো আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করেন পো...

মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ
মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ

​​​আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষ...

বুড়িচংয়ে মোটর সাইকেল  দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

মো.জাকির হোসেন। সোমবার ২ নভেম্বর দুপুরে  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের  কুমিল্লার বুড়িচং উপ...

কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে  হয়রানি, দালালের জালে রোগীরা
কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা

জাহিদ পাটোয়ারীচিকিৎসা নিতে এসে ভোগান্তির শেষ নেই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে। বহির্বিভাগ...

কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের
কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাক চাপায় বয়স ১০ বছরের এক শিশুর...

মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

কাজী নজরুল ইসলাম চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ছুড়ে সরাল পুলিশ
➤ মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ
➤ বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
➤ কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা
➤ কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের
➤ মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
➤ রোগী নয়, অ্যাম্বুলেন্সে যাচ্ছিল ১৬ লাখ টাকার মাদক
➤ একুশে পদক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে করার দাবি
➤ কিস্তি বকেয়া থাকায় নারী গ্রাহককে পুলিশে দিল এনজিও কর্মকর্তা
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন, প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ
➤ আওয়ার লেডি অব ফাতিমা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কুমিল্লার যাত্রা শুরু
➤ কুমিল্লায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ নগরীতে ইসলামি মূল্যবোধ নতুন শিক্ষাঙ্গন ব্যাংকার্স মডেল স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা
➤ মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
➤ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি
➤ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা
➤ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
➤ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন
➤ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir