প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 16 Jul 2026, 9:28 PM
বিশ্বকাপের সর্বোচ্চ এসিস্টের রেকর্ড গড়লেন মেসি
গোলের পর গোল করে যেমন ইতিহাস লিখছেন, তেমনি সতীর্থদের দিয়ে গোল করিয়েও একের পর এক রেকর্ড নিজের নামে করে নিচ্ছেন লিওনেল মেসি| ২০২৬ বিশ^কাপের সেমিফাইনালে আরও দুটি অ্যাসিস্ট করার মধ্য দিয়ে বিশ^কাপের ইতিহাসে এমন এক কীর্তি গড়েছেন মেসি, যা ১৯৬৬ সালের পর আর কোনো ফুটবলার স্পর্শ করতে পারেননি| ইংল্যান্ডের বিপক্ষে ২০২৬ বিশ^কাপের সেমিফাইনালে দুটি অ্যাসিস্ট করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি| এর ফলে ফিফা বিশ^কাপের ইতিহাসে তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি| সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ১২টি অ্যাসিস্টের মধ্যে ১০টিই এসেছে নকআউট পর্বে| অর্থাৎ, বিশ^কাপের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা| ১৯৬৬ সাল থেকে বিশ^কাপের পরিসংখ্যান সংরক্ষণের ইতিহাসে কোনো ফুটবলারের মোট অ্যাসিস্টই ৮টির বেশি নয়| সেখানে মেসি ১২ অ্যাসিস্ট নিয়ে একাই অন্য সবার নাগালের বাইরে চলে গেছেন| বিশ^কাপে গোল, অ্যাসিস্ট, ম্যাচ জেতানো পারফরম্যান্স- সব মিলিয়ে মেসি আরও একবার প্রমাণ করলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লে-মেকার হিসেবেও তার অবস্থান অনন্য| ২০২৬ বিশ^কাপে আর্জেন্টিনাকে আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার পথে তার অবদান তাই পরিসংখ্যানেও স্পষ্ট হয়ে উঠছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস...
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আবারো আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করেন পো...
মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষ...
বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
মো.জাকির হোসেন। সোমবার ২ নভেম্বর দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপ...
কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা
জাহিদ পাটোয়ারীচিকিৎসা নিতে এসে ভোগান্তির শেষ নেই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে। বহির্বিভাগ...
কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাক চাপায় বয়স ১০ বছরের এক শিশুর...
মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলে...