প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jul 2026, 10:24 AM
চৌদ্দগ্রামে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পদুয়া খামার পুষ্কুরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ
এমরান হোসেন বাপ্পি
অল্প বৃষ্টিতেই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের পদুয়া খামার পুষ্কুরনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তলিয়ে বিদ্যালয় মাঠ| টানা বৃষ্টি হলে জমে থাকা পানি সরতে লাগে দীর্ঘ সময়| দীর্ঘদিন ধরে থাকা এই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী সহ শিক্ষকদের| মাঠজুড়ে জমে থাকা নোংরা পানির উপর দিয়েই প্রতিনিয়ত চলাচল করায় শিক্ষার্থীরা পড়ছে পানিবাহিত বিভিন্ন রোগের কবলে| এতে ব্যাহত হচ্ছে নিয়মিত অ্যাসে¤^লীসহ বিদ্যালয়ের ¯^াভাবিক পাঠদান কার্যক্রম| বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে| সৃষ্ট জলাবদ্ধতা ও শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে মাঠ ভরাট সহ প্রয়োজন আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ| উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ
বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী| সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই পুরো বিদ্যালয় মাঠটি হাঁটু পানিতে তলিয়ে যায়| পয়ো-নিষ্কাশনের সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় দিনভর সেই পানি জমে থাকে| টানা বৃষ্টিপাতে এটি হয় আরও দীর্ঘস্থায়ী| বাধ্য হয়ে নোংরা ও পঁচা পানি মাড়িয়েই প্রতিদিন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যাতায়াত করতে হচ্ছে| অনেক সময় জুতা-মোজা হাতে নিয়ে, স্কুল ড্রেস ভিজিয়ে ক্লাসে যেতে দেখা যায় খুদে শিক্ষার্থীদের| প্রায় প্রতিদিনই ঘটছে নানান দুর্ঘটনা| শিক্ষার্থীদের পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতিতে| বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. শামসুন্নাহার জানান, জলাবদ্ধতার কারণে নোংরা পানির দুর্গন্ধে শ্রেণিকক্ষে বসে পাঠদান করাও অনেক সময় কষ্টকর হয়ে পড়ে| মাঠটি দ্রুত মাটি দিয়ে ভরাট করা এবং পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনেজ ব্যবস্থা ˆতরি করা অতীব জরুরি| কোমলমতি শিশুদের এই দুর্ভোগ থেকে রক্ষা করতে এবং বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...