প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 Jul 2026, 9:47 PM
ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে একদিন সাধারণ ছুটির ইঙ্গিত
২০২৬ বিশ্বকাপ জিততে পারলে ইংল্যান্ডজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে| ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের সম্ভাব্য বিশ^কাপ জয়ের উদযাপনে দেশব্যাপী ছুটি ঘোষণার পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার| ১৯৬৬ সালের পর আর বিশ^কাপ জিততে পারেনি ইংল্যান্ড| যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকায় অনুষ্ঠিত এবারের বিশ^কাপে দলের দুর্দান্ত পারফরম্যান্সের পরই এই উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে| তবে সরকার এখনই ছুটির নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে চায় না| কারণ, বিশ^কাপ শেষ হওয়ার আগে এমন ঘোষণা দিলে তা দলের জন্য ‘অপয়া’ বা দুর্ভাগ্য বয়ে আনতে পারে এমন কুসংস্কার এড়িয়ে চলতেই এই সতর্কতা| এবারের বিশ^কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সিতে| এর আগে, কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে থমাস টুখেলের শিষ্যরা| সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে উঠবে ইংল্যান্ড| এরপর শিরোপা জিততে পারলে সেটি হবে দেশটির ইতিহাসে মাত্র দ্বিতীয় বিশ^কাপ| জাতীয় ছুটি ঘোষণার ভাবনাটি নতুন নয়| অতীতে বিভিন্ন দেশ বড় ক্রীড়া সাফল্যের পর জাতীয় ছুটি বা বিশেষ উদযাপনের আয়োজন করেছে| যদিও ১৯৬৬ সালে ইংল্যান্ড প্রথম ও একমাত্রবার বিশ^কাপ জেতার পর কোনো সরকারি ছুটি ঘোষণা করা হয়নি, তবু চ্যাম্পিয়ন দলকে ¯^াগত জানাতে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল| প্রায় ৬০ বছর পর আবারও বিশ^কাপ জয়ের ¯^প্নে বিভোর ইংল্যান্ড| সেই ¯^প্ন পূরণ হলে এবার ইতিহাসের সঙ্গে যোগ হতে পারে আরেকটি নতুন অধ্যায়, বিশ^কাপ উদযাপনে জাতীয় ছুটি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...