প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 Jul 2026, 9:45 PM
আর্জেন্টাইন রেফারির পারফরম্যান্সে সন্তুষ্ট ফরাসী গণমাধ্যম
ফ্রান্স ও মরক্কোর মধ্যকার বিশ^কাপের কোয়ার্টার ফাইনাল পরিচালনা করা আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লোর পারফরম্যান্সকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে ফরাসি ক্রীড়া ˆদনিক লে’কিপ| ম্যাচে কয়েকটি বিতর্কিত মুহূর্ত থাকলেও পত্রিকাটি তাকে ১০-এর মধ্যে ৬ ন¤^র দিয়েছে| সবচেয়ে আলোচিত ঘটনা ছিল প্রথমার্ধে কিলিয়ান এমবাপের পেনাল্টি নেওয়ার আগে দীর্ঘ ৩ মিনিট ১১ সেকেন্ড অপেক্ষা| ভিএআর পর্যালোচনা এবং পেনাল্টি নেওয়ার আগে সবকিছু নিয়মমাফিক নিশ্চিত করতে গিয়ে এই বিল¤^ হয়| তেয়ো নিশ্চিত করতে চেয়েছিলেন, কেউ যেন পেনাল্টি এরিয়ায় আগে প্রবেশ না করে এবং বলটি সঠিকভাবে স্পটের ওপর রাখা হয়| দীর্ঘ অপেক্ষার পর নেওয়া সেই পেনাল্টি অবশ্য মিস করেন এমবাপে| এতে তিনি স্পষ্টভাবে বিরক্ত হন| ওসমান দে¤ে^লেও প্রতিবাদ জানান এবং সাইডলাইনে ফরাসি কোচ দিদিয়ের দেশম এক সহকারী রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন| বিরতির সময় দেশম বলেন, ‘এত দীর্ঘ অপেক্ষার পরিস্থিতি সত্যিই অদ্ভুত ছিল| প্রথমে তিনি পেনাল্টির সিদ্ধান্ত নিশ্চিত করলেন, তারপর আবার নতুন করে ভিএআর পরীক্ষা হলো|’ এমবাপের প্রথম গোলের আগে আদ্রিয়েন রাবিওর সম্ভাব্য হ্যান্ডবলের ঘটনাও ভিএআরে দেখা হয়েছিল| তবে সম্প্রচারিত রিপ্লেতে বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি| মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি অবশ্য ম্যাচ শেষে দাবি করেন, ‘হ্যান্ডবল ছিল নিশ্চিত| তবে সেটি ফাউল হিসেবে ধরা উচিত ছিল কি না, তা আমি নিশ্চিত নই|’ টুর্নামেন্টে এটি ছিল তেয়োর তৃতীয় ম্যাচ পরিচালনা| পুরো ম্যাচে তিনি খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখেন এবং ফিফার নির্দেশনা অনুযায়ী খেলার গতি সচল রাখার চেষ্টা করেন| ৬৩তম মিনিটে এমবাপের ওপর বিপজ্জনক ট্যাকলের জন্য ইসা দিয়োপকে হলুদ কার্ডও দেখান| তবে লে’কিপ মনে করেছে, অতিরিক্ত সময় আরও বেশি দেওয়া উচিত ছিল| প্রথমার্ধে ৫ মিনিট এবং দ্বিতীয়ার্ধে ৬ মিনিট যোগ করা হলেও ভিএআর পর্যালোচনা, চিকিৎসা এবং ওয়াটার ব্রেক বিবেচনায় সেটি যথেষ্ট ছিল না| সব মিলিয়ে, কয়েকটি ছোটখাটো ভুল থাকলেও লে’কিপ-এর মূল্যায়নে ফাকুন্দো তেয়ো ম্যাচটি সফলভাবেই পরিচালনা করেছেন এবং তার পারফরম্যান্স ৬-১০ ন¤^র পাওয়ার যোগ্য ছিল|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...