প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jul 2026, 12:15 AM
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে স্কাফ সিরাপ উদ্ধার, দুইজন গ্রেপ্তার
নিজ¯^ প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ| এ সময় মাদক মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়| এছাড়া দুইটি পরোয়ানা ও একটি জিআর সাজা মামলার একজন আসামিকেও আটক করা হয়েছে| বুধবার (২ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়|
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, থানার এসআই ডি. এম. এ. মজিদের নেতৃত্বে উপজেলার ৩ ন¤^র চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া (পদুয়ারপাড়) এলাকায় অভিযান চালানো হয়| এ সময় সিরাজুল ইসলামের বাড়ির দক্ষিণ পাশে বড়ধুশিয়া-নাগাইশ সড়ক থেকে পাঁচ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়| একই সঙ্গে ওই ঘটনায় জড়িত অভিযোগে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার আড়াইওড়া উত্তরপাড়ার (নমশুদপাড়া) বাসিন্দা মো. বাপ্পী (৩৩)কে গ্রেপ্তার করা হয়|
একই রাতে থানার এসআই মো. মাহতাব হোসেন উপজেলার ৪ ন¤^র শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (নোয়াপাড়া) এলাকায় অভিযান চালান| নুরুল ইসলামের পরিত্যক্ত রান্নাঘরের মেঝের নিচে মাটিচাপা অবস্থায় ৪০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়| তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি|
অন্যদিকে, থানার এএসআই মো. সাইফুল ইসলাম সিদ্দিকী ও এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে দুইটি পরোয়ানা ও একটি জিআর সাজা মামলার আসামি মো. জমির হোসেনকে গ্রেপ্তার করা হয়| তিনি উপজেলার দক্ষিণ তেতাভূমি (নোয়াপাড়া) এলাকার বাসিন্দা| ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...