প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jul 2026, 12:08 AM
বিসিবি কাউন্সিলর নির্বাচিত হওয়ায় উদবাতুল বারী আবুকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও সম্মিলিত ক্রীড়া পরিবারের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় মহানগর বিএনপির সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক উদবাতুল বারী আবুকে জমকালো সংবর্ধনা দিয়েছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা এবং সম্মিলিত ক্রীড়া পরিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। সংবর্ধিত অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত বিসিবি কাউন্সিলর উদবাতুল বারী আবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক ইন্দু, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, জেলা ক্রীড়া অফিসার ও অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ বখতিয়ার আহমেদ গাজী।
ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও বর্তমান জাতীয় ক্রিকেট কোচ ফয়সাল হোসেন ডিকেন্স, জেলা ক্রিকেট কোচ হাবিব মোঃ মোবাশ্বেক জেমস এবং সাবেক ক্রিকেটার সাদ্দাম হোসেন সানি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের তোফায়েল আহমেদ এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক আতিক রুবেলসহ স্থানীয় ক্রীড়ামোদী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে কুমিল্লার সামগ্রিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতি নিয়ে আলোকপাত করেন। একই সাথে তিনি কুমিল্লার ক্রীড়াঙ্গনের উন্নয়নে উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার ও বিসিবি আম্পায়ার ফখরুল আলম উল্লাসের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা উদবাতুল বারী আবুর বিসিবি কাউন্সিলর নির্বাচিত হওয়াকে কুমিল্লার ক্রিকেটের জন্য একটি বড় মাইলফলক হিসেবে অবিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কুমিল্লার ক্রিকেট আরও অনেক দূর এগিয়ে যাবে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নবনির্বাচিত কাউন্সিলরকে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...